মোঃ তাসলিমুজ্জামান শাহীন, সদস্য সচিব, “Fwcms অন্তর্ভুক্ত ৩১২ এজেন্সি ঐক্য ফোরামঃ
মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে জলঘোলা অনেক হয়েছে। অতীত ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর সময় এখনই! আমরা “FWCMS অন্তর্ভুক্ত ৩১২ এজেন্সি ঐক্য ফোরাম” কোনো অনমনীয় আন্দোলন বা রাজনৈতিক সংঘাতের পক্ষে নই। আমাদের অবস্থান একদম পরিষ্কার—আমরা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের বিজ্ঞ সরকারের সিদ্ধান্তের ওপর আস্থা রেখে একটি সহযোগিতাপূর্ণ ও টেকসই সমাধান চাই।
আমাদের মূল কথা:
১. দেশের রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে হবে।
২. মালয়েশিয়ায় কর্মীদের অভিবাসন খরচ কমায় এনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩. ৩৩৮ এজেন্সিসহ দেশের সকল বৈধ এজেন্সিকে পর্যায়ক্রমে সমান সুযোগ ও কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনেকে ভাবছেন আমরা কঠোর বা অনমনীয় কোনো অবস্থানে আছি—বিষয়টি একেবারেই তা নয়! আমাদের উত্থাপিত দাবির সবক,টিই হুবহু মানতে হবে, আমরা এমন কোনো সংকুচিত মানসিকতায় বিশ্বাস করি না। উভয় দেশের সরকার ও কর্তৃপক্ষের পক্ষে এই মুহূর্তে যে দাবিগুলো সবচেয়ে বেশি যৌক্তিক, বাস্তবসম্মত এবং কার্যকর করা সম্ভব—সেগুলো বিবেচনা করলেই আমরা সন্তুষ্ট!
অতীতের ভুল শুধরে নিয়ে, কোনো নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে জিম্মি না হয়ে, পোর্টালে সকল বৈধ এজেন্সির অন্তর্ভুক্তিই পারে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট বিতর্কের ইতি টানতে।
আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনার টেবিলে বসি। সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই সম্ভব একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাধান!
আজই এই বার্তাটি আপনার পরিচিত সকল রিক্রুটিং এজেন্সি ও বায়রা সদস্যদের মাঝে ছড়িয়ে দিন!
আমাদের ফোরাম গঠনের মূল ভিত্তি ও অঙ্গীকার হল—আমরা সম্পূর্ণ দলীয় রাজনীতি ও কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থমুক্ত থেকে শুধুমাত্র ৩১২টি এজেন্সির সমমর্যাদা এবং বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব।