উদয়ন ইলেকট্রিক স্যানিটারি এন্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠিত
রিপোর্ট কাইয়ুম হোসেন ঃ ১৬ অক্টোবর শুক্রবার রাতে কদমতলা পূর্ব বাসাবো চায়না ল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উদয়ন ইলেকট্রিক স্যানিটারি এন্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের ২০২৬-২৮ মেয়াদ কালের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমীন (CIP), BEA, সাবেক প্রেসিডেন্ট। বিশেষ অতিথি, অনিউর রহমান (অনি) সাবেক পরিচালক।
প্রধান অতিথি বলেন, উদয়ন ইলেকট্রিক স্যানিটারি এন্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন এই কমিটি তাদের ব্যবসার এবং পণ্যের গুণগত মান ও কোয়ালিটি ধরে রাখবে এটাই আমি বিশ্বাস করি তারা সততার সাথে ব্যবসা পরিচালনা করবে। ব্যবসায়ীদের পাশে আমাদের সংগঠন সবসময় থাকবে, নতুন কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নাফিজ ইকবাল জুয়েল, সাইদুল ইসলাম, আবুল হাশেম তালুকদার, আবুল খায়ের তালুকদার, আবুল বাশার, হাজী নুরে মোহাম্মদী, মাহমুদুল হক, মাইদুর রহমান তালুকদার, শেখ রুবেল সহ বিভিন্ন ব্যবসায়ী ও আগত অতিথিবৃন্দ।
উদয়ন ইলেকট্রিক স্যানিটারি এন্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহাবুব নবী।
উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ কে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ শওকত আলী পরে নবনির্বাচিত সভাপতি নতুন কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির পরিচিতি:
সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, সিনিয়র সহ – সভাপতি মোঃ নাসির উদ্দীন, সহ – সভাপতি মোঃ নজরুল ইসলাম, চেরাগ আলী, মোঃ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল চৌধুরী, এইচ এম আহসান চৌধুরী, মোঃ রফিক চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়াজী, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল হোসেন, সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ রতন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ আকরাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নূর আলম, সমাজ কল্যান সম্পাদক মোঃ আবুল হাসেম, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া মেরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির আলম নাজিম, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আল আমিন, মোঃ ইমরান হোসেন।
সমাপনী বক্তব্যের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ বলেন, ব্যবসায়ী আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন আমি আমার পদে থেকে ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ কাজ করে যাব। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ভ্যাট ট্যাক্সের সমস্যায় পড়তে হয় সেই বিষয়টা আমি সমাধান করার চেষ্টা করব, উদয়ন ইলেকট্রিক স্যানিটারি এন্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদ মান উন্নয়ন করার জন্য আমার যা যা করনিয় আমি করব। আগামী বছর শুরুতে ব্যবসায়ীদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হবে এখানে ব্যবসায়ীদের পরিবারসহ সবাই অংশগ্রহণ করতে পারবেন। আজকে যারা শপথ নিয়েছেন সবাই সঠিক এবং সুন্দর ভাবে দায়িত্ব পালন করবে এটাই আমার বিশ্বাস।