বাংলা সংবাদ মাধ্যম

ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-EPDAB এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত

কাইয়ুম হোসেনঃ অনাবিল টিভি ঢাকাঃ Electronics products Distributors Association Of Bangladesh (EPDAB) এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ – (ইপিডিএবি)এর পথচলায় এক নতুন মাইলফলকের আনুষ্ঠানিক ঘোষণা হয়। সংগঠনটির (টি.ও) লাইসেন্স নং: ১৩/২০২৬। ইনকর্পোরেশন সার্টিফিকেট নং: ১০৭৪/২০২৬।

 

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন বায়তুল আবেদ টাওয়ারের ২য় তলায় (EPDAB) এর কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১:০০ টা থেকে বিকাল ০৩:০০ টা পর্যন্ত এই অনুষ্ঠান পরিচালিত হয়। সারা বাংলাদেশ থেকে আগত ইলেকট্রনিক্স ডিলার, ডিস্ট্রিবিউটর ও শোরুম মালিকরা উপস্থিত ছিলেন।

এ সময় আগত বক্তারা বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য এক আনন্দের ও গৌরবের অধ্যায় আজ। দেশের ইলেকট্রনিক্স পণ্যের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়ী ও শোরুম মালিকদের স্বার্থ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা এবং সম্মিলিত উন্নয়নের লক্ষ্যে গঠিত Electronics Products Distributors Association of Bangladesh (EPDAB) অর্জন করেছে প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে EPDAB-এর ট্রেড অর্গানাইজেশন (টি.ও.) লাইসেন্স প্রাপ্তি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI-এর ইতিবাচক মতামত ও ক্লিয়ারেন্স প্রাপ্তির ধারাবাহিকতায় এই অগ্রযাত্রা আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের লক্ষ্য শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়, বরং সারা দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।

 

তারা বলেন, এই প্ল্যাটফর্ম থেকে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ ও অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি ও ইলেকট্রনিক্স খাতের টেকসই উন্নয়ন ও অগ্রগতিই মূল লক্ষ্য। একজন ব্যবসায়ীর সমস্যা হোক সবার ভাবনা, একজনের অগ্রগতি হোক সবার অনুপ্রেরণা। ‍‍`EPDAB‍‍` সকল সদস্যদের অধিকার ও সম্মিলিত শক্তি হয়ে কাজ করবে।

 

সারা দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের প্রতি আহ্বান করে বক্তারা বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং আমাদের ব্যবসায়িক ভবিষ্যৎকে আরও নিরাপদ, সুসংগঠিত ও সমৃদ্ধ করে তোলাই হোক আমাদের ঐক্যবদ্ধ অঙ্গিকার।

Leave A Reply

Your email address will not be published.