বাংলা সংবাদ মাধ্যম

নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীবের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র পূর্ণকরকে মারধর করার অভিযোগ উঠেছে মর্নিং শিফটের বাংলা শিক্ষক আহসান হাবীব এর বিরুদ্ধে। পরে ছাত্রের অভিভাবক স্কুলে এসে ছাত্র পূর্ণকরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ৮ ই আগস্ট মঙ্গলবার সকালে রাজধানীর নবাবপুর উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে।

 

এ বিষয় সাংবাদিকরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে প্রধান শিক্ষক মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, বাংলা শিক্ষক আহসান হাবীব পূর্নকরে দুটি থাপ্পড় মেরেছে । এতে সে অসুস্থ হয়ে পড়ে।

পরেরদিন অভিভাবকদের সাথে বিষয়টা সমঝোতা হয় এবং শিক্ষককে নোটিশ করা হয়েছে, পরবর্তীতে এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। তবে সাংবাদিকদের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক এবং ছাত্ররি দাবি করেছেন, এই শিক্ষক এর আগেও কয়েক ছাত্রকে এরকম মেরেছে। এ ধরনের ঘটনা এই শিক্ষক দ্বারা অহরহ ঘটছে। বিভিন্ন কারণে তারা এই অভিযোগগুলি জনসমক্ষে প্রকাশ করছেন না। তাই ছাত্র এবং অভিভাবকরা এই শিক্ষককে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.