বাংলা সংবাদ মাধ্যম

বরিশালের মুলাদী NCP-এর আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার জুয়েল খানকে চান নেতাকর্মীরা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক মুলাদী গড়ার প্রত্যয়, বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানকে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর মুলাদী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দেখতে চান দলটির স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশ।

স্থানীয় নেতাকর্মীদের মতে, ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খান একজন শিক্ষিত, দক্ষ ও সংগঠক হিসেবে মুলাদী উপজেলা পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, “মুলাদী উপজেলাকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা এবং ন্যায়ের পক্ষে কাজ করাই আমার অন্যতম লক্ষ্য। মানুষের অধিকার ও কল্যাণকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (NCP)-কে দেশ ও জাতির কাছে একটি শক্তিশালী, জনবান্ধব ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”

তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণ এবং মুলাদীর উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, তরুণ ও দক্ষ নেতৃত্বের সমন্বয়ে মুলাদী উপজেলায় NCP-এর সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানকে উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি তারা সংশ্লিষ্ট দলীয় নেতৃত্বের কাছে তুলে ধরেছেন।

তাদের প্রত্যাশা, যোগ্যতা, সততা ও সাংগঠনিক সক্ষমতার বিবেচনায় ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানকে দায়িত্ব দেওয়া হলে মুলাদীতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত হবে।

Leave A Reply

Your email address will not be published.