বাংলা সংবাদ মাধ্যম

বনশ্রীতে কালাম হক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বনশ্রী সোসাইটির নির্বাচন ২০২৬ উপলক্ষে বনশ্রী ঐক্য ফোরাম সমর্থিত কালাম হক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।২১শে মে বৃহস্পতিবার রাতে বনশ্রীর এফ ব্লকের অর্কিট গার্ডেন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রী সোসাইটির সাবেক উপদেষ্টা এডভোকেট খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বনশ্রী সোসাইটির সাবেক সভাপতি আবুল কালাম।

এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদ প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক। সভায় সভাপতিত্ব করেন সভাপতি পদপ্রার্থী অধ্যক্ষ এম এ কালাম। সভায় বক্তারা বলেন, আগামী ২০২৬ সালের বনশ্রী সোসাইটি নির্বাচনে কালাম হক পরিষদের বিকল্প কেউকে দেখছি না।

Leave A Reply

Your email address will not be published.