বাংলা সংবাদ মাধ্যম

ব‍্যাংক ডা/কাত এস আলমের সহযোগী মাহফুজ আলম গংদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সারোয়ার ওয়াদুদ চৌধুরী

ব‍্যাংক ডাকাত এস আলমের সহযোগী মাহফুজ আলম, ম‍্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল, ফারুক আহমেদ লিটনগংদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

রবিবার, ২৪ মে দুপুরে বিক্ষোভ মিছিল পূর্ব রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী “ব্যাংক ডাকাত” এস আলমের পাচারকৃত দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা দ্রুত উদ্ধার এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, প্রতারণার মাধ্যমে হাসিনা আক্তার চৌধুরী থেকে ৬৯ লাখ টাকা আত্মসাৎকারী এস আলমের অন্যতম সহযোগী সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, ম্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটনগংদের বিরুদ্ধে ধানমন্ডি থানা, দুদকে অভিযোগ করলেও তারা কিভাবে চাকরিতে জামাই আদরে বহাল থাকেন।

সমাবেশ থেকে পলাতক এস আলম গ্রুপ, সামিট গ্রুপ ও অন্যান্য অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে কারা পরিচালনা করছেন, তা জনসমক্ষে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, পারভীন নাসের খান ভাসানী, কবি কাজী আলম, আফাজ উদ্দিন, সালাহ উদ্দিন ইউসুফসহ প্রতারণার শিকার গ্রাহকরা।

Leave A Reply

Your email address will not be published.