বাংলা সংবাদ মাধ্যম

চাঁদাবাজি বন্ধ ও নির্বাচনের দাবিতে তালতলা সিটি কর্পোরেশন মার্কেট ব্যবসায়ী ঐক্য ফোরাম মানববন্ধন

রিপোর্ট-কাইয়ুম হোসেনঃ অবৈধ স্থাপনার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন ও চাঁদাবাজি বন্ধ এবং অনতবিলম্বে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন মার্কেট ব্যবসায়ী ঐক্য ফোরাম।

১৮ই মে সোমবার সকালে খিলগাঁও তালতলা মার্কেট এর সামনে এ মানববন্ধন করেন তারা। তাদের দাবি সরকার পতনের পর সিটি কর্পোরেশন মার্কেটটির আশপাশের পার্কিংয়ের জায়গার দোকানগুলি উচ্ছেদ করে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হয়েছিল। পরবর্তীতে বড় অংকের টাকার বিনিময়ে পার্কিংয়ের জায়গায় আবার দোকান বরাদ্দ দেয়া হয়েছে।

ব্যবসায়ীরা বলেন ৫ই আগস্টের স্বৈরাচার পতনের পর মার্কেটে নতুন ফ্যাসিবাদের উত্থান হয়েছে। তারা দলীয় প্রভাব খাটিয়ে সমিতির তালা ভেঙে কমিটি করে এবং ঐ কমিটি এবং ট্রেড ইউনিয়নের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় বর্তমান অবৈধ কমিটিকে বৈধতা দেওয়া হয় যেখানে ব্যবসায়ীদের কোন উপস্থিতি ছিল না

এমতাবস্তায় ব্যবসায় ঐক্য ফোরাম পাঁচ দফা দাবি পেশ করেন।১. অবৈধ কমিটি বাতিল করে নতুন নির্বাচন ২. ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেওয়া ৩. মার্কেটে বিদ্যুৎ চুরি রোধ করে প্রিপেইড কার্ড চালু করা  ৪. পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা ৫. চাঁদাবাজি বন্ধ করা ।

এদিকে বর্তমান কমিটির অফিসে গেলে ব্যবসায়ী ঐক্য ফোরামের বক্তব্যগুলি অস্বীকার করে বলেন- একটি মেয়াদের চুক্তিতে সিটি কর্পোরেশন পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দের অনুমতি দিয়েছে। চুক্তি অনুযায়ী সিটি কর্পোরেশনকে অর্থ পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সিটি কর্পোরেশন দোকান বরাদ্দ বাতিল করে । এবিষয়ে আমরা আদালতে মামলা করি।

বর্তমান অনির্বাচিত কমিটির বিরুদ্ধেও আদালতে মামলা করেন ব্যবসায়ী ঐক্য ফোরাম । উভয় মামলা গুলি চলমান থাকায় তারা পার্কিংয়ের ব্যবসায়ীদের উচ্ছেদ করতে পারছেন না। নির্বাচন নিয়ে তারা বলেন- তারাও নির্বাচনের পক্ষে তবে মামলা চলমান থাকায় তা সম্ভব হচ্ছে না। তারা আদালতের রায় মেনে নিবেন।

বর্তমান কমিটির দাবি আদালতে মামলা চলমান থাকায় ব্যবসায়ী ঐক্য ফোরামের মানববন্ধন অযৌক্তিক।

Leave A Reply

Your email address will not be published.