হিল্লা বিয়ের নামে ধ’র্ষ’নের অভিযোগ চরমোনাই মুরিদের বি’রু’দ্ধে-সহযোগীতা করেছেন কাজী মোহাম্মাদ আলী মিয়া
হিল্লা বিয়ের নামে ধ’র্ষ’নের অভিযোগ চরমোনাই মুরিদের বি’রু’দ্ধে-সহযোগীতা করেছেন ঢাকা দক্ষিণের ২৯ নং ওয়ার্ড, লালবাগ শায়েস্তা খান রোডের কাজী মোহাম্মাদ আলী মিয়া
৫১ বছর বয়সী আওলাদ হোসেন জানান, ২১ বছর আগে মরিয়ম বিবির সাথে বিয়ে হয় তার । ঢাকা লালবাগের শেখ সাহেব বাজার এলাকায় সুখেই দিন কাঠছিলো তাদের । সংসারে রয়েছে চার সন্তান।কিন্তু সব শেষ করে দিল ভন্ড চরমোনাই মুরিদ কবির আহম্মেদ। কবির আহম্মেদ মরিয়ম বিবির সম্পর্কে খালাত ভাই এবং তারা একই এলাকায় বসবাস করেন। ৫০ বছর বয়সী কবির আহম্মেদেরও রয়েছে স্ত্রী সহ চার সন্তান।
মরিয়ম বিবির সংসারে মাঝেমধ্যে ঝগড়াঝাঁটি হয় এবং তারই সুযোগ গ্রহণ করেন কবির আহমেদ। যখন বাসায় মরিয়ম বিবি একা থাকেনা তখন সুযোগ বুঝে মরিয়মের বাসায় যাতায়াত করতেন কবির আহমেদ। মরিয়ম বিবিকে ভোগ করতে নানান ধরনের প্রলোভন দেখান তিনি। বিয়ে, ফ্ল্যাট, স্বর্ণ গহনার প্রলোভনে পা দেন মরিয়ম বিবি। যাতায়াতের এক পর্যায়ে বাসায় একা পেয়ে মরিয়ম বিবিকে জোরপূর্বক ধর্ষণ করে কবির আহমেদ। এরপর থেকে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। বিষয়টি আওলাদ হোসেন টের পেলে মরিয়ম বিবিকে নিয়ে পালিয়ে হিল্লা বিয়া করেন কবির আহমেদ।
বিয়ের কাবিন নামায় প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন কিন্তু সাংবাদিকরা তার প্রথম স্ত্রীর বক্তব্য আনতে গেলে তিনি বিয়ের বিষয়ে তার অনুমতি নেওয়া হয়নি এবং তিনি কিছুই জানতেন না বলে জানান। এরপর একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ১৪ দিন সংসার করার পর খোলাতালাক দেন বিবি মরিয়মকে।
আওলাদ হোসেন অভিযোগ করেন, আগের স্বামীকে তালাক না দিয়ে কিভাবে কাজী হিল্লা বিয়ে দেন এবং তিনমাস ১৩ দিন অপেক্ষা না করে মাত্র ১৪ দিনের ব্যবধানে একই কাজী আবার কিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটান। এদিকে লালবাগ কাজী অফিসে গেলে কাজী অফিসের কোন লাইসেন্স দেখাতে পারেনি এবং আগের স্বামীর তালাকনামা না নিয়ে বিয়ে পড়ানোর দায়ে স্বীকার করেন তারা।
এ বিষয়ে আওলাদ হোসেন ভন্ড চরমোনাই মুরিদ কবির আহমেদ এবং বিবাহ ও তালাকের নিয়ম নীতি ভঙ্গ করে, রাস্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনৈতিক কাজে সহযোগিতার জন্য কাজী মোহাম্মদ আলী মিয়াকে আসামি করে কোর্টে মামলায় করেন। আওলাদ হোসেন ও মরিয়ম বিবি সরকারের কাছে ভন্ড প্রতারক ও তাদের সহযোগী কাজী মোহাম্মদ আলী মিয়ার বিচার দাবি করেন।