মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের প্রথম বার্ষিক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের ‘ক্যাফে দরবারে এই সভা অনুষ্ঠিত হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. জামিল হোসেন বিশ্বাস-এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মিনহাজুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান বন্যা। অনুষ্ঠানটি সম্পাদনা করেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ফয়সাল বিন ফরিদ এবং সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ এবং কলেজ গভর্নিং বডির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও কলেজের শিক্ষকণ্ডলী ও দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা এই সভায় সংহতি প্রকাশ করেন।
সভায় সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাহিলাড়া কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি শুধু পুনর্মিলনী নয়, বরং কলেজের উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে সংগঠনের আগামী বছরের লক্ষ্যমাত্রা ও সামাজিক কার্যক্রমের খসড়া অনুমোদিত হয়। উল্লেখ্য, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই অ্যাসোসিয়েশনটি দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষা সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে