বাংলা সংবাদ মাধ্যম

৬৯ তম জোটা ও ৩০ তম জোটির উদ্বোধন

কাইয়ুম হোসেন: বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল বিভাগের উদ্যোগে প্রতিবছর বিশ্ব স্কাউট সংস্থার অনুসৃত নিয়ম অনুযায়ী জোটা-জোটি আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৬-১৮ অক্টোবর ২০২৬ দেশব্যাপী সকল জেলা স্কাউটস ও জেলা রোভারের ব্যবস্থাপনায় ৬৯তম জোটা (Jamboree on the Air, JOTA) ও ৩০তম জোটি (Jamboree on the Internet, JOTI) অনুষ্ঠিত হচ্ছে। অদ্য ১৬ অক্টোবর, ২০২৬, শুক্রবার, সকাল ১০:৩০ মিনিটে, জাতীয় স্কাউট ভবন, কাকরাইল, ঢাকায় ৬৯তম জোটা ও ৩০তম জোটি এর উদ্বোধন করা হয়। জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে ৬৯তম জোটা ও ৩০তম জোটির উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ শামসুল হক, নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব), বাংলাদেশ স্কাউটস। বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন, ঢাকা জেলা রেলওয়ে, ঢাকা জেলা নৌ ও ঢাকা জেলা এয়ার এর কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট ও কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

JOTA-JOTI হলো বিশ্বের বৃহত্তম ডিজিটাল এবং রেডিও স্কাউট ইভেন্ট, যা বন্ধুত্ব এবং বিশ্ব নাগরিকত্ব প্রচার করে। অধিক সংখ্যক কাব স্কাউট/স্কাউট/রোভার স্কাউট যাতে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাওয়ার বিষয়টি লক্ষ্যে রেখে এ বছর জোটা এবং জোটি বাস্তবায়ন করা হবে। বিদ্যমান স্কাউট প্রোগ্রামের পাশাপাশি এ কার্যক্রমে অংশগ্রহণ করে স্কাউটরা বিজ্ঞান ভিত্তিক আধুনিক স্কাউটিং কার্যক্রম সম্পর্কে সম্পৃক্ত হয়ে জ্ঞান লাভের মাধ্যমে সুযোগ পাবে।

Leave A Reply

Your email address will not be published.