বাংলা সংবাদ মাধ্যম

বাংলাদেশ প্লাষ্টিক ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত

উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা

জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা

বাংলাদেশ প্লাষ্টিক ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত

উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর, চকবাজার সমিতির নিজস্ব কার্যালয়ে ২০২৭-২০২৮ মেয়াদের
পরিচালনা পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটি। নির্বাচনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১১৯৬ জন। সকাল ৯ টা থেকে বিকেল ৫. ৩০মি: পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে ফয়সাল হোসেন ও কোষাধাক্ষ পদে ফয়সাল হাসান।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হারুন – অর-রশিদ বাবুল, সহ-সভাপতি পদে আবু বকর সিদ্দিক (ইমরান), সহ-সভাপতি পদে মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি পদে হাজী মোঃ সোহেল, সাধারন সম্পাদক পদে মোঃ এনামুল হক মিন্টু, হাজী মোঃ হাবিব উদ্দীন, হাজী মোঃ সাব্বির আহম্মেদ, মোঃ নুর বাসার আলম, যুগ্ম সম্পাদক পদে তোফায়েল আহমেদ, মোঃ আঃ রহিম, সহকারী সম্পাদক পদে মোঃ হোসেন উদ্দিন সুমন, মোহাম্মদ রমজান আলী সিয়াম, প্রচার সম্পাদক পদে মোঃ ইলিয়াস সিহান, হাজী মোঃ নুরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে হাজী মোঃ আফরোজ উদ্দিন (জিয়া), মোঃ নূর উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে পরিচালক পদে মুহাঃ মাহবুবুর রহমান (টিটু), ইরফান আহম্মেদ, মোঃ ওমর ফারুক (শান্ত), মোঃ সাদ্দাম হোসেন সুমন, মোঃ খোরশেদ আলম, মাসুম হাসান, মোঃ আল আমিন রাব্বি, মোঃ মোস্তাফিজুর রহমান (অপু), মোঃ সিরাজ আহমেদ, ফয়সাল আহমেদ লিটন, মোঃ ইমরান, মোঃ আকবর, মোঃ আমিরুল ইসলাম (আমির), মোঃ ওয়াকিল আহম্মেদ (বিপ্লব), হাজী মোঃ মনির হোসেন, মোঃ আব্দুল আমিন মিশু, নাসিম উদ্দিন আহাম্মেদ (পিন্টু) প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী, আমরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বাংলাদেশ প্লাষ্টিক ব্যবসায়ী সমিতি উন্নয়নে কাজ করব। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ প্লাষ্টিক ব্যবসায়ী সমিতি উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হাজী মোঃ সালাহউদ্দিন বলেন, সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল ভালো। নির্বাচনের সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য হাজী মোঃ সামিনুল হক ফয়সাল, হাজী মোঃ আমজাদ হোসেন, নির্বাচন সচিব হাজী মো; সেলিম উপস্থিত ছিলেন।

নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হাজী মোঃ রেজা হাসান বাবু, সদস্য হাজী মোঃ আসির উদ্দিন (জনি), হাজী মোঃ সাইফুল আলম উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.