রিপোর্ট কাইয়ুম হোসেনঃ বরিশাল বিভাগ সমিতির ঢাকা এর আয়োজনে সমিতির সহ-সভাপতি ও ভোলা সমিতির সাবেক সম্পাদক আবুল কাশেম এবং সমিতির প্রচার সম্পাদক ও ভোলা যুব সমিতির সভাপতি রফিক উল্লাহ শিকদার আলো এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে আগস্ট শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ড চাইনিজ ও পাটি সেন্টার এর ভিআইপি রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগ সমিতি এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বরিশাল বিভাগ সমিতির অন্যতম নেতা আব্দুল মান্নান সহ অন্যান বক্তারা মরহুমদের জীবনের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন এবং মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।