বাংলা সংবাদ মাধ্যম

আলী আহমদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেন,অনাবিল টিভি, ঢাকা

আলী আহমদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই নভেম্বর শনিবার সকালে আলি আহমদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান আলিফ রুদাবা। স্মরণ সভার সভাপতিত্ব করেন আলী আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছিমা পারভীন। সবার সঞ্চালনায় ছিলেন কলেজের বাংলা প্রভাষক রেহানা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং মরহুম আলী আহমদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলী আহমদের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে  দোয়া মোনাজাত করা হয়। দেন।দোয়া মনোযোগ শেষে মরহুম আলী আহমদের স্মরণে সকলে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন। আলোচনা সভার পূর্বে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন কলেজের স্কাউটস সদস্যরা। এ সময় প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের পরিবারের সদস্যদের  স্টেজের আসনে ডেকে নেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব।

কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন তার সুযোগ্য সন্তান এজাজ আহমদ কাজল ও সাঈদ আহমদ সহ পরিবারের অন্যান্য সদস্যরা এবং কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.