বাংলা সংবাদ মাধ্যম

কথা বলতে লাগবে মন্ত্রনালয়ের অনুমতি

রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট এর পরিচালক ডা: নাসির উদ্দিন এর সাথে কথা বলতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মান্নান।

 

স্বৈরাচার সরকারের দোসর এবং ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া ন্যাশনাল বার্ন ইউনিটের পরিচালক নাসির উদ্দিনের নামে একাধিক অভিযোগ অনুসন্ধান করতে সাংবাদিকরা তার অফিসে গেলে তার সাক্ষাৎ তো পাওয়াই যায় না। মিটিংয়ে আছে, বাইরে আছে, ব্যস্ত আছে, সিটে নেই, অপেক্ষা করতে হবে-এসব কথা বলে সময় ক্ষেপণ করায় তার ব্যক্তিগত সহকারী গণ। এভাবে পাঁচ বার গিয়েও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। তার একাধিক ব্যক্তিগত সহকারী জানান তার সাথে দেখা এবং সাক্ষাৎ করতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

বাংলাদেশের কোন আইনে এ ধরনের কথা বলা আছে যে একজন পরিচালকের সাথে দেখা করতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই ধরনের দুর্নীতিবাজ পরিচালক নাসির উদ্দিনকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। কেন তিনি মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। তার বিরুদ্ধে একাধিক নিউজ হলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন।

কোন শক্তির বলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না, বরং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রয়ে গেল।

Leave A Reply

Your email address will not be published.