বাংলা সংবাদ মাধ্যম

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁতি দলের আলোচনা সভা

জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক ,বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক , আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাযর শিশু কল্যাণ পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাফুল ইসলাম টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফিজুল হাই রাফিজ, অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, সঞ্চালনায় ছিলেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান আনিস, সাখাওয়াত হোসেন আশিক, কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার হেলাল উদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.